নিউমোনিয়া রোগের লক্ষণসমূহ
Back to Blog
Pneumonia 16 June 2026

নিউমোনিয়া রোগের লক্ষণসমূহ

নিউমোনিয়া জনিত কারণে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১২০০০ থেকে ২৪০০০ (১৩-২৪%) শিশু (৫ বছরের কম) মারা যায়। শিশু মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারন এটি।

নিউমোনিয়া হল ফুসফুসের সংক্রমণজনিত একটি গুরুতর রোগ, যা সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক দ্বারা হতে পারে। এটি শিশু ও বৃদ্ধদের জন্য বিশেষভাবে বিপজ্জনক হতে পারে।

  • উচ্চ জ্বর ও কাঁপুনি।
  • শ্বাসকষ্ট ও দ্রুত শ্বাস নেওয়া
  • কাশি (শুকনো বা কফসহ
  • বুক ব্যথা (বিশেষত কাশি বা শ্বাস নেওয়ার সময়
  • অক্সিজেনের অভাব (ঠোঁট ও নখ নীলচে হওয়া)
  • শিশুদের ক্ষেত্রে খাওয়া-দাওয়ায় অনীহা ও অতিরিক্ত ঘুমঘুম ভাব
  • দুর্বলতা ও ক্লান্তি

প্রতিরোধে করণীয়:

  • নিয়মিত হাত ধোয়া
  • প্রয়োজনীয় টিকা গ্রহণ করা
  • পুষ্টিকর খাবার খাওয়া
  • পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা

শ্বাসকষ্ট বেড়ে গেলে, ঠোঁট নীলচে হয়ে গেলে বা উচ্চ জ্বর দীর্ঘস্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সচেতনতা ও সঠিক তথ্যই পারে নিউমোনিয়ার ঝুঁকি কমাতে।

আপনার সন্তানের যত্নে, নির্ভরযোগ্য চিকিৎসা সেবায় — সহযোগী অধ্যাপক ডাঃ এস.এম. মনিরুজ্জামান শিশু ও নবজাতক বিশেষজ্ঞ

Have questions about your child's health?

Book a consultation with Dr. Moniruzzaman at any of our three chambers.

Book a Consultation